আমরা যারা অতুল বাবু
নিরীহ গোছের লোক
সব লোকই যে ঠকায় মোদের
বাড়ায় শুধুই শোক।
সরকারি দল ঠকিয়ে বলে
ভোট দেয়নি তাদের
বিরোধী দল সুযোগ পেলেই
ঠেঙিয়ে বলে কাদের?
উপর মহল বলছে মোরা
নিচ মহলের লোক
আমরা বেজায় কষ্টে আছি
কমায় কিসে শোক?
নিচ মহলে তাড়িয়ে বেড়ায়
সাহেব গোছের বলে
আমরা যে ভাই কষ্টে আছি
মরছি শোকেই জ্বলে।
আমলা যারা কামলা খাটে
সদায় ওরা সরকারি
টোকায়-ক্যাডার ঝাঁকিয়ে চলে
রাষ্ট্রে তারাই দরকারি।
আমরা যারা অবোধ-গাধা
নিরীহ গোছের লোক
সদায় কেবল কষ্টে থাকি
কমায় কিসে শোক?
৭ আগস্ট,২০১৬
৭ আগস্ট,২০১৬
No comments:
Post a Comment